সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আজ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: এক বছর আগে যে দিনে ইতিহাসের মোড় ঘুরে গিয়েছিল, সেই ‘৩৬ জুলাই’ আজ আবার ফিরে এসেছে নতুন বার্তা নিয়ে। আজ বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাঠ করবেন বহু প্রতীক্ষিত ও ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’।

দিনভর রাজধানীর রাজপথে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে এই ঐতিহাসিক দিবস। সকাল ১১টা ২০ মিনিটে শুরু হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, রয়েছে দেশবরেণ্য শিল্পীদের গান, নাট্য পরিবেশনা, ড্রোন শো ও আলো-আঁধারির চমকপ্রদ আয়োজন। আয়োজনের মূল উদ্দেশ্য, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর মাধ্যমে ফিরে পাওয়া গণতান্ত্রিক স্বপ্নকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

জুলাই ঘোষণাপত্রে স্থান পেয়েছে মোট ২৬টি দফা। এতে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ৯০’র গণ-আন্দোলন, একদলীয় শাসনের পরিণতি, ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় দমন-পীড়নসহ সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের বিশ্লেষণ রয়েছে। শেষের পাঁচটি দফায় ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, মানবাধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং আইনের শাসনের কথা স্পষ্টভাবে বলা হয়েছে।

ঘোষণাপত্রে বলা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ভোটাধিকার হরণ ও দমনমূলক শাসনের বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে এক হয়েছিল, তাতে ছাত্র-জনতার অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। এই অভ্যুত্থানকে বৈধ, যুক্তিসঙ্গত ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়েছে—২০২৪ সালের ৫ আগস্ট থেকে এটি কার্যকর বলে গণ্য হবে। ভবিষ্যতের নির্বাচনে বিজয়ী সরকার সংবিধান সংস্কার করে এ ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করবে এবং অভ্যুত্থান-২০২৪-কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে।

অনুষ্ঠানে দেশের সকল রাজনৈতিক দল, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন। একাত্মতা প্রকাশ করেছেন সাংস্কৃতিক অঙ্গন, সুশীল সমাজ ও পেশাজীবীরা।

আজকের এই আয়োজন শুধু একটি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি ঐতিহাসিক স্মারক, যেখানে জেগে ওঠে লাখো শহীদের আত্মত্যাগ, তরুণদের স্বপ্ন, এবং একটি নতুন রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত