সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শাসনব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে এখনও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে।

বিশ্বব্যাপী ২০২৪ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই মূল্যায়ন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের আগস্টে কয়েক সপ্তাহের শিক্ষার্থী আন্দোলন, পুলিশ ও আওয়ামী লীগের ছাত্রসংগঠনের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যুর পর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর ৮ আগস্ট রাষ্ট্রপতি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। আগস্টের কিছু ঘটনার পর দেশের মানবাধিকার পরিস্থিতি কিছুটা উন্নতি লাভ করলেও বেশ কিছু ক্ষেত্রে উদ্বেগ অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের সময় নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, সমালোচকদের হয়রানি, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধ, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও হুমকি, সেন্সরশিপ, শ্রমিক সংগঠনের স্বাধীনতা হরণ, শ্রম অধিকারকর্মীদের ওপর হামলা এবং শিশুশ্রমের ব্যাপকতা, এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

মানবাধিকার লঙ্ঘনের নথি

বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদনে গত বছরের জুলাই ও আগস্টে ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশের প্রচলিত বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ববর্তী সরকার বা তার এজেন্টদের দ্বারা বেআইনি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। আগের সরকার এসব মামলার স্বচ্ছ তদন্ত করেনি এবং সরকারি পরিসংখ্যান প্রকাশ থেকেও বিরত থেকেছে। তবে অন্তর্বর্তী সরকার দায়ীদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে। পূর্ববর্তী সরকারের সময় দোষীদের সাধারণত প্রশাসনিক শাস্তি দেওয়া হলেও বর্তমানে মামলাগুলোতে বিচার কার্যক্রম চলছে বলে প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত