সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

তালেবানের চার বছরে আফগানিস্তান মানবিক সংকটে, রাশিয়ার স্বীকৃতি ও আন্তর্জাতিক টানাপোড়েন

Our Times News

আওয়ার টাইমস নিউজ

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। চার বছর পার হলেও দেশটি এখনও ভয়াবহ মানবিক সংকটে ডুবে আছে। প্রায় সব খাতেই সংকট প্রকট হলেও তালেবানরা এ পরিস্থিতিকে নিজেদের শাসনকে শক্তিশালী করার সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে।

রাশিয়ার স্বীকৃতি ও বিশ্ব রাজনীতি:
গত জুলাইয়ে রাশিয়া প্রথম দেশ হিসেবে কাবুল সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। জার্মানিসহ কিছু দেশও কার্যত সম্পর্ক স্থাপন করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যে প্রভাব চার বছর আগে আফগানিস্তান ছেড়ে দিয়ে যায়, সেখানে এখন রাশিয়া ভূমিকা নিচ্ছে। চীনও অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। যদিও বেইজিং আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, ২০২৪ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিং তালেবান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন।

প্রত্যাবাসন ও নির্বাসন:
জার্মানি দুটি ফ্লাইটে ১০৯ জন আফগানকে দেশে পাঠিয়েছে, যাদের বেশিরভাগ অপরাধে দোষী সাব্যস্ত। মানবাধিকার সংস্থাগুলো এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে। অন্যদিকে ইরান ও পাকিস্তান থেকে ফেরত আসা মানুষের সংখ্যা অনেক বেশি। শুধু ২০২৫ সালের প্রথম সাত মাসেই এই দুই দেশ থেকে ২১ লাখের বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে।

নারীদের ওপর চাপ:
সাবেক আফগান কূটনীতিক শুকরিয়া বরকজাই অভিযোগ করেছেন, তালেবানরা নারীদের অধিকার হরণ করে নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। নতুন নতুন সীমাবদ্ধতা চাপিয়ে নারীদের আরও কোণঠাসা করা হচ্ছে।

ভয়াবহ মানবিক পরিস্থিতি:
ইইউ কমিশনের তথ্যমতে, দারিদ্র্যের কারণে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। জাতিসংঘ জানিয়েছে, প্রতি চারজন আফগানের একজন খাদ্য নিরাপত্তাহীনতায় এবং প্রতি তিন শিশুর একজন অপুষ্টিতে ভুগছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউএসএআইডি কার্যক্রম বন্ধ করে দেওয়ায় ৩০ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে, বন্ধ হয়ে গেছে অন্তত ৪২০টি ক্লিনিক।

সূত্র: ডয়চে ভেলে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত