সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা সিটি দখলে অভিযান শুরু, একদিনেই নিহত ৮১

Our Times News

আওয়ার টাইমস নিউজ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল আবারও গাজায় ব্যাপক হামলার পথ বেছে নিয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই তারা গাজা সিটি দখলের ঘোষণা দিয়ে বুধবার থেকে জেইতুন, জাবালিয়া ও সাবরা এলাকায় তীব্র গোলাবর্ষণ শুরু করে। শুধু একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত ৮১ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া কয়েকজন ও একই পরিবারের পাঁচ সদস্যও রয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার একটি তাঁবুতে আশ্রয় নেওয়া তিনজনও নিহত হন।

গতকাল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা সিটি দখলের আনুষ্ঠানিক অনুমোদন দেন। তার পরপরই সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠায় এবং আরও ২০ হাজার সেনার দায়িত্বের সময় বাড়ানো হয়। পরিকল্পনা অনুযায়ী পাঁচটি ডিভিশন এই অভিযানে অংশ নেবে।

বুধবার রাতভর বিরামহীন গোলাবর্ষণে বহু ঘরবাড়ি ধসে পড়েছে, আহত হয়েছেন অগণিত সাধারণ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুতদের ওপরও হামলা চালানো হয়েছে, ফলে মানবিক বিপর্যয় আরও তীব্র হচ্ছে।

এই অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত; সেখানে আরও বাস্তুচ্যুতি ঘটলে ভয়াবহ মানবিক সংকট দেখা দেবে।

গাজা সিটি দখলের এই নতুন ধাপ এখন গোটা বিশ্বকে আবারও উদ্বিগ্ন করে তুলেছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত