সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় র’ক্ত’ক্ষয়ী অভিযান: অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি সামরিক অভিযানের ভয়াবহ পরিস্থিতি রোধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে আফ্রিকার উন্নয়ন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকালে তিনি এ আহ্বান জানান।

গুতেরেস বলেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের ফলে ব্যাপকহারে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটবে, এটি এক অনিবার্য বাস্তবতা। এই বিপর্যয় ঠেকাতে এখনই যুদ্ধবিরতি ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি হামাসের কাছে বন্দি ইসরাইলিদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান। একইসঙ্গে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ ও সম্প্রসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন নিষিদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গাজা দখলে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে চালানো আক্রমণে অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগরকেন্দ্র দখলের লক্ষ্যে এটি তাদের পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ। এ জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার ঘোষণা দিয়েছে দেশটি।

ইসরাইলের অবরোধ ও টানা হামলার ফলে গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরাইলি অবরোধ চলতে থাকলে গাজাজুড়ে অপুষ্টির হার ভয়াবহ আকারে বেড়ে যাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত