সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আমার ৫ সন্তান জানেই না ফল দেখতে কেমন” এর স্বাদ কেমন! ফিলিস্তিনি মায়েদের আর্তনাদ!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ভয়াবহ খাদ্য সংকটে দুর্ভিক্ষে পড়েছেন সাধারণ মানুষ। পাঁচ সন্তানের মা রীম তৌফিক খাদার করুণ অবস্থার কথা জানাতে গিয়ে বলেন, গত পাঁচ মাসে তারা কোনো আমিষ খেতে পারেননি। তার চার বছরের ছেলেও জানে না ফলমূল বা সবজি দেখতে কিংবা খেতে কেমন।

জাতিসংঘ-সমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সহায়তা প্রবেশে ইসরায়েল ব্যাপকভাবে বাধা দিচ্ছে। যদিও ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) প্রথমবারের মতো জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় “সম্পূর্ণভাবে মানবসৃষ্ট” দুর্ভিক্ষ চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২৭১ জন মানুষ দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন, এর মধ্যে ১১২ জন শিশু। ছয় সন্তানের মা রাজা তালবেহ জানান, এক মাসে তার ওজন ২৫ কেজি কমে গেছে। অন্যদিকে রিদা হিজেহ জানান, তার পাঁচ বছরের মেয়ে লামিয়ার ওজন নেমে গেছে প্রায় অর্ধেকের মতো। অপুষ্টিতে ভুগে মেয়েটি হাঁটতেও পারছে না।

ব্রিটিশ দাতব্য সংস্থা ‘ইউকে-মেড’ জানিয়েছে, গাজার ৭০ শতাংশ গর্ভবতী ও প্রসূতি নারী ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন, যার প্রভাবে নবজাতকরা ছোট ও নাজুক অবস্থায় জন্ম নিচ্ছে।

বাসিন্দা আসিল জানান, তিনি মাসের পর মাস ফল কিংবা আমিষ খেতে পারেননি। শিশুদের জন্য গুঁড়া দুধ খুঁজলেও সেটি পাওয়া যাচ্ছে না বা দাম এত বেশি যে কেনা অসম্ভব। এক ক্যান গুঁড়া দুধের দাম ১৮০ শেকেল বা প্রায় ৩৯ ইউরো।

সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা শাইমা আল-ওবাইদি বলেন, গাজার দুর্ভিক্ষ কোনো চমকপ্রদ তথ্য নয়। রমজান মাস থেকেই সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় মানুষ ঘাস ও পাতা খেয়ে বেঁচে ছিল। অনেক শিশু ক্ষুধার যন্ত্রণায় বলছে, তারা যেন মারা যায় এবং জান্নাতে গিয়ে খাবার খেতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অবরোধ ও দুর্ভিক্ষে গাজা মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত