সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

একাত্তরের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো আগেই দুইবার সমাধান হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ যেসব বিষয় নিয়ে কথা হয়, সেগুলোর সমাধান হয়েছে ১৯৭৪ সালে একটি চুক্তির মাধ্যমে। পরে ২০০০ সালের শুরুর দিকে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ঢাকায় এসে আবারও এই ইস্যু নিয়ে প্রকাশ্যে অবস্থান স্পষ্ট করেন। তাই পাকিস্তানের দৃষ্টিতে বিষয়টি দুইবার সমাধান হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জানায়, ১৯৭১ সালের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো, যৌথ সম্পদের ন্যায্য হিস্যা এবং ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তান সরকারের সময় নেওয়া বৈদেশিক সহায়তার অংশ পাওনা আদায়ের বিষয়গুলো এখনো গুরুত্বপূর্ণ। এসব নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

দুই দিনের সফরে ইসহাক দার শনিবার ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাজনৈতিক ক্ষেত্রসহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের কথা বলেন।

রোববার সকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন এবং পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এর মধ্যে রয়েছে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, বাণিজ্য সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, পররাষ্ট্র সেবা একাডেমির সহযোগিতা এবং সংবাদ ও গবেষণা খাতে সমন্বয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত