সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: আমিনুল হক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা জানে, যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এবং কোনো আসনও তারা পাবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুর-২ এ ১৩ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক আরও বলেন, এইসব ইসলামিক ও নতুন দল শুধু নিজেদের স্বার্থে রাজনীতি করে, দেশের মানুষের উন্নয়ন কিংবা কল্যাণে নয়। তারা বিদেশি শক্তির প্ররোচনায় ‘পিআর পদ্ধতি’র কথা তুলছে। অথচ বাংলাদেশের প্রেক্ষাপট ও সংবিধানে এর কোনো স্থান নেই। জনগণও এই পদ্ধতি সম্পর্কে জানে না। তাই কখনোই এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে দেখেছি কে কোথায় ছিল, কে কী করেছে। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা ধৈর্যশীল ও সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। জনগণের সমস্যার কথা শুনতে হবে, যা সম্ভব সমাধান করতে হবে। আর যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, সে বিষয়ে অঙ্গীকার করতে হবে যে, বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আমরা ১৭ বছর ধরে রাজপথে লড়াই করেছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, শহীদের রক্ত ঝরেছে প্রতিটি রাজপথে। এখন যদি আমরা স্বৈরাচারের মতো ভুল করি, তবে জনগণ আমাদের ধিক্কার দেবে। তাই কোনো অবস্থাতেই সেই ভুল করা যাবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন—যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু, মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মিরপুর থানা বিএনপি আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি, মিরপুর থানা যুবদলের সভাপতি মো. শাকিল মোল্লাসহ প্রমুখ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত