সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ছিনতাইকারীর হাতে সাংবাদিক আহত, পুলিশ ছিনতাইকারীকে আটক করেও ছেড়ে দিয়েছে! হঠাৎ পুলিশের এমন রহস্যজন আচরণ কেন?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর সংসদ ভবন অ্যাভিনিউ সড়কে সংঘবদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা চালক চক্রের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আরমান ভূঁইয়া। ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত জখম হন। পুলিশ প্রথমে কয়েকজন ছিনতাইকারীকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে মনিপুরীপাড়া ৫ নম্বর গেইটের সামনে। আহত সাংবাদিককে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা অটোরিকশা চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে। তেজগাঁও ও শেরে বাংলা থানার এলাকায় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে তারা এ ধরনের অপরাধে যুক্ত রয়েছে। পুলিশ কোনো পদক্ষেপ নিলেও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে চক্রের সদস্যরা ছাড় পেয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক আরমান ভূঁইয়া বর্তমানে বাংলা ট্রিবিউন-এর অপরাধ বিভাগের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি জানান—

> “ওইদিন আমি এক বন্ধুসহ চক্রের একজনকে আটক করি। পরে আরও কয়েকজন সদস্য এসে আমাদের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে। পরবর্তীতে তেজগাঁও থানার সামনেই ১০-১৫ জন ছিনতাইকারী আমাকে অতর্কিতভাবে আক্রমণ করে।”

আরমানের অভিযোগ, তেজগাঁও থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা কিছু আসামিকে আটক করে থানায় নিলেও পরে ‘টাকার বিনিময়ে’ তাদের ছেড়ে দেন। মামলা করার চেষ্টা করলেও পুলিশ বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেছে।

তেজগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তবে ওসি মো. মোবারক হোসেন বলেন—

“আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে প্রায় ৫০-৬০ জন রিকশা চালক থানায় এসেছিল। মব সৃষ্টি হওয়ার আশঙ্কায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

যদিও থানার একাধিক সদস্য জানিয়েছেন, সেদিন কোনো মব তৈরি হয়নি। আটক ব্যক্তিদের গ্যারেজ মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সাংবাদিক সমাজ ঘটনাটিকে পুলিশি দায়িত্বে গাফিলতি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধীদের রক্ষার উদাহরণ হিসেবে দেখছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত