সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে জুলাই জাতীয় সনদ, শেষ মুহূর্তে অনিশ্চয়তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর), নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন এবং সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ব্যবধানে মতপার্থক্য দেখা দিয়েছে। শেষ পর্যন্ত এই সনদে সব দলের সই আদৌ হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঐকমত্য কমিশন জানায়, সনদের চূড়ান্ত রূপ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর। তারা আশা করছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে খসড়ায় সব দলের সই করিয়ে নিজেদের দায়িত্ব শেষ করা সম্ভব হবে। তবে রাজনৈতিক দলের অবস্থান ভিন্নমুখী হওয়ায় কমিশন আশা-নিরাশার মধ্যে দোলাচলে রয়েছে।

জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং নির্বাচনের আগে সনদের পূর্ণ বাস্তবায়নের পক্ষপুষ্ট। তারা জানিয়েছে, যদি এই প্রস্তাবগুলো মানা না হয়, তবে তারা সনদে সই করবে না। জামায়াত চায় গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সনদ বাস্তবায়ন হোক।

বিএনপি ও সমমনা দল, জোট পিআর পদ্ধতির বিরোধিতা করছে। তাদের মতে, এটি সংবিধানে নেই এবং দেশের মানুষ এখনও ইভিএম পদ্ধতিও পুরোপুরি বুঝতে পারেনি। বিএনপি মনে করে, পিআর নিয়ে প্রস্তাব এনে নির্বাচনের বিলম্ব বা বাধা দেয়ার চেষ্টা রাজনৈতিক ষড়যন্ত্র। এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও কিছু বামপন্থি দলও পিআরের বিরোধিতা করছে।

ঐকমত্য কমিশন জানায়, ইতিমধ্যেই ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেছে এবং ২৬টি দল মতামত জমা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে সনদ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত রূপ শেষে এটি শেষবারের মতো রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে।

এরপর দুই পর্বের আনুষ্ঠানিক সংলাপ ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে ৩০টি দলকে ‘স্বাক্ষর অনুষ্ঠান’এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। কোন দল সই করবে আর কোন দল করবে না, তা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। জুলাই সনদে সরাসরি বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ থাকবে না। কমিশন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি আলাদা সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে পাঠাবে। সনদের বাস্তবায়ন পদ্ধতি এই সুপারিশের মাধ্যমে নির্ধারিত হবে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠিত ছয় মাস মেয়াদি কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর পর আর মেয়াদ বৃদ্ধি করা হবে না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত