সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ধানমন্ডি থেকে সাবেক এমপি পাভেলসহ ৮ নেতাকর্মী গ্রেপ্তার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজধানীতে একের পর এক ঝটিকা মিছিল করছে। হঠাৎ করে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মিছিল বের করায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে গোয়েন্দা সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে হাজারখানেক নেতাকর্মী ঝটিকা মিছিল করে। আকস্মিক এই মিছিলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। সকালে একই এলাকায় আরেকটি মিছিল ঠেকানো হলেও দুপুরে এত বড় জমায়েত রোধ করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা অভিযোগ করেন, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে নিষিদ্ধ ঘোষিত দলের এত নেতা-কর্মী প্রকাশ্যে মিছিল করতে পারে, এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগেও রাজধানীর ধানমন্ডি, বনানী ও গুলিস্তানে আকস্মিক মিছিল করেছে আওয়ামী লীগের কর্মীরা। পুলিশি নজরদারি বাড়লেও মিছিল থামানো যাচ্ছে না বলে অভিযোগ উঠছে।

এদিকে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি জানিয়েছে, পাভেল শুধু মিছিল আয়োজন নয়, বরং নাশকতার জন্য অর্থ যোগানও দিচ্ছিলেন। গ্রেপ্তার অন্যরা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা-কর্মী।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—

নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল (৫০)

পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন অভি (২৯)

বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক একেএম খোরশেদ আলম (৬৫)

বাউফল যুবলীগ নেতা আনিসুর রহমান হাওলাদার (৪৩)

বংশাল থানা আওয়ামী লীগের দেলোয়ার হোসেন বাবলু (৬১)

উত্তরা পূর্ব থানা যুবলীগ নেতা আল মামুন ভূঁইয়া (২৯)

যুবলীগ কেন্দ্রীয় কমিটির কায়কোবাদ ওসমানী (৫৩)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (৬০)

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) শাহাদাত হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো মিছিল ও নাশকতা রুখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিকল্পিত অনেক নাশকতা ইতোমধ্যেই ভণ্ডুল করা হয়েছে। মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক মিছিল হওয়ায় সাধারণ মানুষের মনে শঙ্কা রয়ে গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত