সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

একদিনে আরও ৬৯ ফি’লি’স্তিনিকে নি’র্ম’মভাবে হ’ত্যা করলো হিং’স্র হ’য়না ই’স’রাইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ

নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাদের হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া অনাহারে মারা গেছেন আরও তিনজন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো ৬৪ হাজার ৩০০ জনে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৬৯ জনের মৃতদেহ এবং ৪২২ জন আহত হয়ে আসে। ফলে গাজার মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেগুলোর কাছে পৌঁছাতে পারছে না।

ত্রাণ নিতে গিয়ে হতাহতের মিছিল

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে ৬ জন নিহত এবং ১৯০ জনেরও বেশি আহত হন। এ নিয়ে গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজার ৩৬২ জন এবং আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জনেরও বেশি।

অনাহারে মৃত্যু বাড়ছে

একই সময়ে আরও তিনজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। এর ফলে গত অক্টোবর থেকে গাজায় অনাহার ও অপুষ্টিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।

২০২৫ সালের ২ মার্চ থেকে ইসরাইল গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। ফলে প্রায় ২৪ লাখ মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছে। জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়নে উত্তর গাজায় ইতোমধ্যেই দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে শিগগিরই তা দক্ষিণ গাজায়ও ছড়িয়ে পড়বে।

যুদ্ধবিরতি ভেঙে নতুন হামলা

চলতি বছরের জানুয়ারিতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ১৮ মার্চ থেকে ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় নতুন হামলা চালানো শুরু করে। এরপর থেকে তারা আরও ১১ হাজার ৭৬৮ জনকে হত্যা করেছে এবং আহত করেছে ৪৯ হাজার ৯৬৪ জনকে।

আন্তর্জাতিক আদালতের আওতায় ইসরাইল

ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত