সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেন, ‘‘পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না।’’

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

রাজনৈতিক ঐক্য ধরে রাখার তাগিদ

প্রেস সচিব জানান, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি রাজনৈতিক দলগুলোকে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান।

আওয়ামী লীগের ‘চক্রান্ত’ নিয়ে সতর্কবার্তা

শফিকুল আলম বলেন, ‘‘যখনই নির্বাচন ঘনিয়ে আসে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচারের প্রক্রিয়া সামনে এগোয়, তখনই পতিত ফ্যাসিস্ট শক্তি মরিয়া হয়ে ওঠে। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে মাঠে নামে।’’ তিনি আরও বলেন, এটি এখন কেবল আইনশৃঙ্খলা ইস্যু নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাজবাড়ীর ঘটনার অগ্রগতি

ব্রিফিংয়ে জানানো হয়, রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানায় ঘটে যাওয়া ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আশ্বাস

বৈঠকে দুর্গাপূজা ও আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা খুব শিগগিরই বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়।

পল্লি বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্ত

প্রেস সচিব আরও জানান, পল্লি বিদ্যুৎ সমিতির বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। বদলিকৃতদের পুরোনো কর্মস্থলে ফেরানো এবং সাময়িক বরখাস্ত আদেশ পর্যালোচনা শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘দেশবিরোধী শক্তি পল্লি বিদ্যুতে আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার সহনশীলভাবে দেখছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত