সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আলেমদের টার্গেট করে আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলছে, সতর্ক থাকার আহ্বান মাহমুদুর রহমানের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো গভীর ষড়যন্ত্র চলছে এবং বিশেষভাবে আলেম সমাজকে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আলেমদের উদ্দেশ্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীতে সাংবাদিক রকীবুল হকের লেখা ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, নাইন-ইলেভেন ঘটনার পর বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষকে কাজে লাগিয়ে ভারত বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে এবং তাদের সহযোগিতায় দালাল সরকার ক্ষমতায় বসে আলেম ও দেশপ্রেমিকদের ওপর নির্যাতন চালায়। তিনি অভিযোগ করেন, সেই সময় থেকে শুরু হওয়া নিপীড়ন আজও থেমে নেই, বরং দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনের সময় আলেমদের ওপর নানা ট্যাগ দিয়ে নির্যাতনের নজির তৈরি করা হয়। আজও সেই দোসররা ভিন্ন ভিন্ন কৌশলে সক্রিয় রয়েছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামের প্রশ্নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আমার দেশ নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, বইটি নিপীড়নের ইতিহাসকে দলিল আকারে তুলে ধরেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ বিভিন্ন আলেমও অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তারা সবাই বলেন, অতীতে যেভাবে আলেমদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল, তা আর কখনো যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই।

প্রকাশনা অনুষ্ঠানটি ছিল এক প্রকার স্মৃতিচারণ ও সতর্কবার্তার সমাবেশ, যেখানে উপস্থিত বক্তারা আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত