সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার নেপাল! তীব্র দুশ্চিন্তায় নির্ঘুম নরেন্দ্র মোদি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের জেরে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পতন ঘটেছে। ভারতের ঘনিষ্ঠ এই কৌশলগত প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লি। বিষয়টি শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাম্প্রতিক সংকটের কথাই মনে করিয়ে দিচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ জনেরও বেশি নিহত হওয়ার পর পদত্যাগ করেন কেপি শর্মা। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্টে হামলা চালায় এবং কয়েকজন রাজনীতিকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনীকে নামিয়ে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।

এ দৃশ্য অনেকের কাছেই ২০২২ সালের শ্রীলঙ্কা অভ্যুত্থান ও গত বছরের বাংলাদেশ অস্থিরতার পুনরাবৃত্তির মতো মনে হয়েছে। মাত্র তিন বছরের ব্যবধানে দক্ষিণ এশিয়ার তিনটি দেশেই সহিংস আন্দোলনের জেরে সরকার পতন ঘটল।

ভারতের সঙ্গে নেপালের ঐতিহাসিক, কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের সীমান্ত ১ হাজার ৭৫০ কিলোমিটারেরও বেশি খোলা। প্রতিদিন লাখো মানুষ এই সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করেন। ভারতে প্রায় ৩৫ লাখ নেপালি কাজ করেন, এছাড়া ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ চুক্তির আওতায় কর্মরত আছেন প্রায় ৩২ হাজার গুর্খা সেনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “নেপালের সহিংসতা হৃদয়বিদারক। এত তরুণ প্রাণহানিতে আমি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত জরুরি।” এর আগে তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠকও করেছেন।

বিশ্লেষকরা বলছেন, কে পি শর্মার দিল্লি সফরের মাত্র এক সপ্তাহ আগে এই পদত্যাগ ভারতকে আরও বিস্মিত করেছে। কারণ চীনের কৌশলগত উপস্থিতির ঠিক ওপাশেই অবস্থান করছে নেপাল, যা ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়া নেপাল ভারতের ধর্মীয় ও অর্থনৈতিক ক্ষেত্রেও অপরিহার্য। প্রতিবছর হাজারো ভারতীয় হিন্দু ভক্ত নেপালের মন্দিরে তীর্থযাত্রায় যান। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৮.৫ বিলিয়ন ডলার, আর তেল ও খাদ্যপণ্যের জন্য কাঠমান্ডু প্রায় সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল।

কে নেপালের পরবর্তী সরকার গঠন করবেন তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতকে খুব সতর্কতার সঙ্গে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। কারণ শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো আরেকটি অস্থিতিশীল প্রতিবেশ ভারতের জন্য ভয়াবহ ঝুঁকি ডেকে আনতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত