সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন বললেন পত্রিকা সম্পাদক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীপক্ষকে ফ্যাসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের মতো দমন করতেন বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি গ্রহণ করা হয়। তিনি এ মামলার ৪৬তম সাক্ষী।

মাহমুদুর রহমান তার জবানবন্দিতে বলেন, হিটলারের জার্মানিতে যেমন কমিউনিস্ট ও ইহুদিদের গণশত্রু আখ্যায়িত করে এথনিক ক্লিনজিংয়ের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল, বাংলাদেশেও তেমনভাবে ২০১৩ সালে বিশেষ রাজনৈতিক শ্রেণিকে নির্মূলের লক্ষ্যে শাহবাগে গণজাগরণ মঞ্চের আয়োজন করা হয়। তিনি অভিযোগ করেন, ওই সময় সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছিল শাহবাগের কিছু বিক্ষোভকারীর নির্দেশে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমান পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীকে দুর্বল করার পাশাপাশি বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিতে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, শাহবাগ আন্দোলনের চাপে আপিল বিভাগ আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজা রেট্রোস্পেকটিভ ইফেক্ট দিয়ে ফাঁসিতে উন্নীত করে—যা বাংলাদেশের ইতিহাসে এক চরম অবিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে।

এছাড়া তিনি দাবি করেন, সচিবালয়ের কর্মকর্তাদের পর্যন্ত বাধ্য করা হয়েছিল শাহবাগের দাবির পক্ষে রাস্তায় দাঁড়িয়ে সমর্থন জানাতে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সংসদে দাঁড়িয়ে ঘোষণা দেন যে শাহবাগের আন্দোলনকারীরা দ্বিতীয় মুক্তিযোদ্ধা। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সংহতি জানানোর ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত