সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

নেপালে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেন-জিদের বিক্ষোভ, পদত্যাগের দাবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র দুদিনের মাথায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে জেন-জি আন্দোলনের তরুণরা।

রোববার রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে সুদান গুরুংয়ের নেতৃত্বে বিক্ষোভ করেন তারা। অভিযোগ তোলা হয়, প্রধানমন্ত্রী কার্কি তরুণ প্রজন্মের সঙ্গে কোনো পরামর্শ না করেই মন্ত্রিসভার সদস্য নিয়োগ দিচ্ছেন।

গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের আটকাতে পারবে না। যেখান থেকে বসিয়েছি, সেখান থেকেই তুলে ফেলব।” তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওমপ্রকাশ আর্যল রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন।

প্রধানমন্ত্রী কার্কি ইতোমধ্যে তিন মন্ত্রীর দায়িত্ব চূড়ান্ত করেছেন, রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী, কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী এবং ওমপ্রকাশ আর্যলকে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কার্কি জ্যেষ্ঠ আইনজীবী সবিতা ভান্ডারিকে অ্যাটর্নি জেনারেল করেন।

সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধান বিচারপতি হিসেবে দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তবে ক্ষমতায় আসার পর থেকেই নতুন মন্ত্রিসভা গঠনকে ঘিরে বিতর্ক দানা বাঁধছে।

গত সপ্তাহে জেন-জি আন্দোলনের চাপেই পূর্ববর্তী প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন। নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৫ মার্চ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত