সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮:২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।

তার সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

নুরের ফেসবুক পেজে সোমবার সকালে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, দীর্ঘদিন ঢাকা মেডিকেল ও অন্যান্য মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর নাকের সার্জারিসহ কিছু বিষয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঘটে যাওয়া হামলায় গুরুতর আহত হন নুর। আহত হওয়ার পর প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নুরের অনিচ্ছা সত্ত্বেও তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়েছে। গণঅধিকার পরিষদ দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলার ২৪ দিন অতিক্রম হলেও জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না হওয়ায় নেতারা উদ্বেগ প্রকাশ করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত