সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আমার সন্তানদের দেখে রেখো, আমি বাঁচব না, আমাকে মাফ করে দিও

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেলেন ফায়ার সার্ভিসের সদস্য শামীম আহমেদ। মৃত্যুর আগে তিনি স্ত্রী মনিরা আক্তারকে বলেন, “আমার সন্তানদের দেখে রেখো, আমি বাঁচব না, আর আমাকে মাফ করে দিও।”

স্ত্রী মনিরা জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আইসিইউতে শামীমের সঙ্গে শেষবার কথা হয়। বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মনিরা তিন সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বড় ছেলে নাবিল (১২) মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়ে, মেয়ে হুমাইরা (৮) দ্বিতীয় শ্রেণিতে, আর ছোট মেয়ের বয়স মাত্র পাঁচ বছর।

শামীমের মা রাজ বানুও ছেলের শেষ কথার স্মৃতি তুলে ধরে বলেন, “আইসিইউতে গিয়েছিলাম, শামীম বলল— মা আইছো, আমি আর বাঁচমু না।”

শামীম আহমেদ নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার রায়পুর পাইজাহাটি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আগুন নেভাতে গিয়ে শামীমসহ চারজন দগ্ধ হন। তাদের মধ্যে শামীমের শরীরের ১৫ শতাংশ পুড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে নুরুল হুদা ও খন্দকার জান্নাতুল নাঈম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এর আগে সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে হাসপাতালে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত