সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

নিউইয়র্কে ভারতের তীব্র সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের পাশাপাশি তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক বিশেষ আলোচনায় অংশ নেন।

সেখানে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন।

ড. ইউনূস অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অস্থিতিশীলতার পেছনে ভূমিকা রেখেছে। তিনি বলেন, বাংলাদেশে তরুণদের মৃত্যু ও রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী যাকে ধরা হচ্ছে, তাকেই ভারত আশ্রয় দিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

তিনি আরও জানান, ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, এমনকি তাঁকেও তালেবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, আমার দাড়ি নেই, বাড়িতে রেখে এসেছি।

এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে হবে। সার্কের মূল ভাবনা ছিল শিক্ষা, ব্যবসা ও ভ্রমণের মাধ্যমে দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। যদিও রাজনৈতিক কারণে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল, তবে তিনি আবারও একত্রিত হওয়ার আহ্বান জানান।

আলোচনায় রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন তিনি। ইউনূস আশা প্রকাশ করেন, মিয়ানমার একদিন সমঝোতায় আসবে এবং রোহিঙ্গারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গিয়ে ঘরবাড়ি, পেশা ও ব্যবসায় ফিরতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, ভালো সম্পর্ক বজায় রাখাই সবার জন্য কল্যাণকর, বিরোধ নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত