সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

মোদির মন্তব্যের জবাবে ওয়াইসির কটাক্ষ, বিহারে কোন বাংলাদেশি নেই, তবে আপনার এক বোন দিল্লিতে আছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিষয়ে মন্তব্যের জবাবে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি কটাক্ষ করেছেন মোদিকে।

নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, এই অনুপ্রবেশ ভারতের জনসংখ্যাগত ভারসাম্য ও নারীর নিরাপত্তার জন্য হুমকি।

এই মন্তব্যের জবাবে ওয়াইসি বলেন, “মোদিজি আপনি বলেন বিহারে বাংলাদেশি আছে। আর আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করব।” ওয়াইসির এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি পদত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন।

ওয়াইসি তার দল এআইএমআইএম-এর বিহার নির্বাচনী প্রচারণা “সীমাঞ্চল ন্যায় যাত্রা” নামে চালু করেছেন। ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচিতে চারদিনব্যাপী জনসভা ও রোডশো অনুষ্ঠিত হবে।

এছাড়া, ওয়াইসি অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, যা বিরোধীরা ভোট কেটে দেওয়ার কৌশল বলছেন। তিনি আরজেডির সমালোচনা করে বলেছেন, তারা মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা নিচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এই ইস্যু আরও উত্তপ্ত হতে পারে এবং বিহারের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করবে।

সূত্র: Times of India

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত