সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বান্দরবানে পরিষ্কার অভিযানের আগে ময়লা ছিটানোর ভিডিও ভাইরাল, অতঃপর……

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। তবে অভিযানের আগে সরকারি কর্মচারীদের ময়লা-আবর্জনা ছিটানোর দৃশ্য ধরা পড়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি প্লাস্টিক বোতল ও অন্যান্য আবর্জনা একটি জায়গায় ছিটিয়ে দিচ্ছেন। এর কিছুক্ষণ পর জেলা প্রশাসক শামীম আরা রিনি, অন্যান্য কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর সদস্যরা সেই স্থান পরিষ্কার করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে ময়লা ছিল না, সেখানে কৃত্রিমভাবে ময়লা ফেলার প্রয়োজন কী?

জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের কোনো কর্মকর্তা বা আমি ময়লা ফেলার নির্দেশ দিইনি। পেছন থেকে কেউ বলেছিল এখানে তো ময়লা নেই, স্যাররা কী পরিষ্কার করবেন? তখন কিছু কর্মচারী হাসতে হাসতে ময়লা ছিটায়। সেই মুহূর্তটাই ভিডিও করা হয়েছে। পরে কর্মকর্তারা এসে তাদের থামালেও ভিডিওতে সেটা ধরা পড়েনি।

তিনি আরও জানান, “আমরা মূলত আশপাশে ছড়িয়ে থাকা বোতলের ছিপি ও মাটিতে পোঁতা প্লাস্টিক তুলছিলাম। শিগগিরই ওই স্থানটিতে ফুলের বাগান করা হবে।”

ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক বলে স্বাগত জানালেও, ভিডিওর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত