সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্টে তোলপাড় নেট দুনিয়া: ভক্তদের মধ্যে নতুন আলোচনার ঝড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। মাঠে খেলায় যেমন তিনি বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছেন, তেমনি ব্যক্তিগত পোস্ট দিয়েও ভক্তদের মাঝে তীব্র আলোচনার জন্ম দেন।

গত বছর রাজনৈতিক অস্থিরতার পর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। তিনি জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, চলমান হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন আটকে আছে।

রবিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। আর সেই বিতর্ক থামার আগেই মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেন তিনি।

সেখানে সাকিব লিখেছেন,
“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, দেশের হয়ে খেলতে পারলাম না। হয়তো কোনো একদিন ফিরবো আপন মাতৃভূমিতে… ভালোবাসি বাংলাদেশ।”

এই সংক্ষিপ্ত লেখাতেই প্রকাশ পায় জাতীয় দলের হয়ে খেলতে না পারার কষ্ট এবং দেশের প্রতি তার ভালোবাসা। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং ভক্ত-সমালোচকরা নতুন আলোচনায় জড়িয়ে পড়েন।

প্রসঙ্গত: এর আগে রোববার রাত ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।”, যদিও তিনি সরাসরি কার নাম উল্লেখ করেননি, তবে ক্রিকেট মহলে ধারণা করা হয়, এই ইঙ্গিত ছিল সাকিব আল হাসানের দিকেই।

বিশ্লেষকদের মতে, আসিফ মাহমুদের স্ট্যাটাসের পরপরই সাকিবের পোস্ট আসায় দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে। সাকিব হয়তো নিজের আক্ষেপ ও প্রতিক্রিয়া জানাতে চেয়েছেন ওই স্ট্যাটাসের জবাব হিসেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সাকিবকে আর কখনও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে? নাকি এই পোস্ট তার ক্যারিয়ারের শেষ অধ্যায়েরই ইঙ্গিত?

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত