সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কোরআন ছুঁয়ে শপথ করিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিশ্বাসের প্রতীক পবিত্র কোরআনকে হাতিয়ার বানিয়ে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে কোটি টাকার প্রতারণা চালাত একটি সংঘবদ্ধ চক্র। চাকরির প্রলোভন ও ব্যবসায়িক অংশীদারিত্বের আশ্বাস দেখিয়ে গত কয়েক মাসে তারা অসংখ্য মানুষকে ফাঁদে ফেলেছে। অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর) অভিযানে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭০ লাখ টাকা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পিবিআই জানিয়েছে, প্রতারকরা মূলত সরকারি ও ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের টার্গেট করত। নিজেদের বড় ব্যবসায়ী ও বিদেশি ক্রেতাদের প্রতিনিধি পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছে নিয়ে যেত একটি সাজানো বাসায়। সেখানে ঘড়ি আমদানি-রপ্তানি ব্যবসার মিথ্যা গল্প শোনানো হতো। এমনকি নাটকীয়ভাবে ভারতীয় ক্রেতা সেজে তিন কোটি টাকার চেকও দেখিয়ে বিশ্বাস অর্জন করত।

চক্রের এক নারী সদস্য ভাড়াটিয়া কিংবা বোন পরিচয়ে প্রতারণার প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করে তুলত। কখনো আবার কাজের মেয়ে সেজে ভুক্তভোগীর আস্থা অর্জন করত। এক পর্যায়ে ব্যবসায়িক অংশীদারির নামে নাটকীয় ‘ভাই ভাই’ পার্টনারশিপ অনুষ্ঠানে ভুক্তভোগীদের কোরআন ছুঁয়ে শপথ করানো হতো।

একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান একটি জাতীয় দৈনিকে চাকরির বিজ্ঞাপন দেখে চক্রটির ফাঁদে পড়েন। কলাবাগানের একটি বাসায় নিয়ে তাকে চাকরির আশ্বাস দেওয়া হয় এবং কোরআন হাতে শপথ করিয়ে ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার পর বাসা খালি করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মিজানুর রহমান থানায় মামলা করেন।

মামলার সূত্র ধরে পিবিআই অভিযান চালায় এবং গ্রেপ্তার করে মাহবুবুর রহমান ওরফে আশরাফুল ইসলাম বাবু (৪৩), আল-আমিন ওরফে আ ন ম রফিকুল ইসলাম (৫৫), রাশেদুল ইসলাম ওরফে রাকিব (৪৯), মো. মাসুদ খান ওরফে বস মাসুদ (৪৩) এবং বিলকিসকে।

অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, অভিযানের সময় আরও এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইলিয়াস খানকে প্রতারণার হাত থেকে রক্ষা করা হয় এবং তার কাছ থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়।

জব্দ তালিকায় নগদ টাকা ছাড়াও রয়েছে ৬টি দামি ঘড়ি (রাডো, রোলেক্স ও ওমেগা ব্র্যান্ডের), ২টি চেকবই, একটি সিল, একটি চুক্তিপত্র ও ১২টি মোবাইল ফোন। তদন্তে জানা গেছে, গত তিন মাসে চক্রটি ৫০টির বেশি মোবাইল ফোন ও শতাধিক সিম ব্যবহার করেছে। তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত