সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

১২ দিনের কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৫ দল!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিকে সামনে রেখে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ পাঁচটি রাজনৈতিক দল। আজ মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্রে জানা গেছে, এ কর্মসূচির মেয়াদ হবে টানা ১২ দিন। এতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগ এবং বিক্ষোভের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অংশগ্রহণের ঘোষণা দেবে।

এর আগে ঢাকাসহ সারাদেশে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছিল এসব দল। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা, আর খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলে ধরে আন্দোলন চালিয়ে এসেছে।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত জুলাই জাতীয় সনদকে ঘিরেও সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে সংবিধান সম্পর্কিত সংস্কার ইস্যুতে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যেই নতুন কর্মসূচিতে যাচ্ছে দলগুলো।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আজ সকালে আলাদা সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার কর্মসূচি ও অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ জানান, তাদের দল পূর্বঘোষিত দাবিগুলো তুলে ধরে বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি জানাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত