সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

খাগড়াছড়িতে সহিংসতা: ধর্ষণের নাটক সাজিয়ে হামলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগ উঠেছে, একটি ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানো হয়, যা পরবর্তীতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

মঙ্গলবার দুপুরে গুইমারা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে এবং চিকিৎসাধীনদের চিকিৎসার দায়িত্ব প্রশাসন বহন করবে। তিনি আরও জানান, অবরোধকারীদের সঙ্গে বৈঠক হয়েছে, তারা অবরোধ প্রত্যাহার করলে প্রশাসনও ১৪৪ ধারা তুলে নেবে।

গত ২৪ সেপ্টেম্বর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ইউপিডিএফের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের তথ্য অনুযায়ী, সম্প্রতি খাগড়াছড়ি ও বান্দরবানে এই সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম বেড়েছে। অভিযোগ রয়েছে, তারা ভারতের ত্রিপুরায় অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে এসে এ অঞ্চলে হামলা চালাচ্ছে।

তবে মেডিকেল রিপোর্টে উঠে এসেছে, যে কিশোরীকে ধর্ষণের অভিযোগে অবরোধ চলছে, প্রকৃতপক্ষে তার ওপর কোনো ধর্ষণ ঘটেনি। খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। যদিও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সরাসরি মন্তব্য করতে রাজি হননি, তবে তার কার্যালয়ের এক তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

ডা. ছাবের জানান, তিন সদস্যের মেডিকেল কমিটি রিপোর্ট প্রস্তুত করেছে এবং সেটি জেলা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে। এর মাধ্যমে পরিস্থিতির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ধর্ষণের অভিযোগ ঘিরে সাজানো নাটকের ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আতঙ্কে রয়েছে, প্রশাসন বলছে, এখন মূল লক্ষ্য শান্তি ফিরিয়ে আনা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত