সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে হাজারো যাত্রী বহনকারী প্রমোদতরী জাহাজ ডুবালেন ক্যাপ্টেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের ইতালির উপকূলে ২০১২ সালের জানুয়ারিতে ঘটে যায় এক ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা। কোস্টা কনকর্ডিয়া নামের বিলাসবহুল প্রমোদতরীটি সেই সময় প্রায় সাড়ে চার হাজার যাত্রী ও নাবিক বহন করছিল। কিন্তু ক্যাপ্টেন ফ্রান্সেস্কো শেটিনোর অবহেলা ও হঠকারিতার কারণে মুহূর্তেই আনন্দের ভ্রমণ রূপ নেয় মৃত্যুফাঁদে। প্রাণ হারান অন্তত ৩২ জন যাত্রী ও কর্মী।

জানা যায়, ওইদিন ক্যাপ্টেন শেটিনো তার বান্ধবী ও সাবেক নৃত্যশিল্পী ডমনিকা সেমোর্টানকে প্রভাবিত করার জন্য জাহাজটিকে দ্বীপের খুব কাছ দিয়ে চালানোর সিদ্ধান্ত নেন। এছাড়া তিনি প্রাক্তন বসকে শুভেচ্ছা জানানোর জন্যও স্বাভাবিক রুট থেকে সরে আসেন। কিন্তু এ সিদ্ধান্তই বিপদ ডেকে আনে।

চশমা না থাকার কারণে অভিজ্ঞতার ঘাটতি থাকা সহকারীর নির্দেশনায় জাহাজ চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান শেটিনো। হঠাৎ করেই পাথরে ধাক্কা খেয়ে প্রায় ৭০ মিটারজুড়ে ফেটে যায় জাহাজের তলদেশ। মুহূর্তেই ইঞ্জিনঘরে পানি ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমদিকে যাত্রীদের আশ্বস্ত করতে থাকলেও দ্রুতই জাহাজ কাত হয়ে ডুবে যেতে থাকে।

সাহসী ভারতীয় কর্মী রাসেল রেবেলো ও কর্ণনাথ রমেশনা যাত্রীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু রাসেল শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারান। কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানে বেশিরভাগ যাত্রীকে নিরাপদে তোলা সম্ভব হলেও ৩২ জন আর বাঁচানো যায়নি।

সবচেয়ে নিন্দনীয় বিষয় ছিল, সবার আগে ক্যাপ্টেন শেটিনো নিজেই লাইফবোটে উঠে নিরাপদে চলে যান। পরে আদালতে তিনি সব দায় চাপান সহকারী নাবিকের ওপর এবং দাবি করেন তিনি নাকি পা পিছলে বোটে পড়ে গিয়েছিলেন। আদালত তার এই অজুহাত মানেনি এবং তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়।

এই দুর্ঘটনায় প্রায় ২ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়। কোস্টা কনকর্ডিয়ার ডুবে যাওয়া আজও সামুদ্রিক ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত