সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণে এগিয়ে এলো তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করতে এগিয়ে এসেছে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রোহিঙ্গা ক্যাম্পের মসজিদে কর্মরত ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক। রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের অবদান প্রশংসনীয়। আমরা চাই, এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।

দিয়ানাত ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান জানান, তাদের প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণ, আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্তকরণ, স্বাস্থ্য ও স্যানিটেশন উন্নয়নসহ মানবসেবায় আমরা ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে চাই।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তুরস্ক এই উন্নয়ন প্রক্রিয়ার অংশ হতে আগ্রহী।

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, দিয়ানাত ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে সরকারের নিয়মাবলী অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তুরস্ক দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারী এবং দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তারা।

বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগ শুধু রোহিঙ্গা ক্যাম্পের ধর্মীয় পরিবেশ উন্নত করবেই না, বরং মানবিক সহায়তার একটি নতুন দিগন্তও উন্মোচন করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত