সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে: ট্রাম্পের অভিযোগে নতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: চীন বিরল খনিজ রপ্তানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই পদক্ষেপের মাধ্যমে চীন পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছে।

শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, বেইজিং একাধিক দেশকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে তারা বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে সীমাবদ্ধতা আনবে। ট্রাম্প একে “শত্রুতাপূর্ণ কৌশল” বলে আখ্যা দিয়ে জানান, এই সিদ্ধান্ত বিশ্বের ওপর চাপ সৃষ্টি করার একটি পরিকল্পিত পদক্ষেপ।

তিনি আরও জানান, এ ঘটনার পর তিনি এপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প বলেন, “আমাদেরও শক্তিশালী অবস্থান রয়েছে। আমি তা এতদিন ব্যবহার করিনি, এবার করব।”

বিশ্বের প্রায় ৭০ শতাংশ বিরল খনিজ চীন সরবরাহ করে, যা ইলেকট্রনিকস, বৈদ্যুতিক যানবাহন ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য উপাদান। যুক্তরাষ্ট্র বিকল্প উৎস তৈরির চেষ্টা করছে, তবে তা এখনো সীমিত পর্যায়ে রয়েছে।

ট্রাম্পের বক্তব্য প্রকাশের পরই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যায় এবং তেল ও শেয়ারবাজারে মন্দা দেখা দেয়। বিশ্লেষকরা মনে করছেন, এ পরিস্থিতি আবারও যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।

সূত্র: শাফাক নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত