সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অনিয়মিত প্রবেশে আবারও শীর্ষে রয়েছে বাংলাদেশিরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি সত্ত্বেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশকারীদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশিরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রনটেক্সের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০ হাজার ৮৫০ জন বাংলাদেশি বিপজ্জনক মধ্য ভূমধ্যসাগরীয় রুট পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন।

যদিও ইউরোপে মোট অবৈধ অভিবাসন গত বছরের তুলনায় ২২ শতাংশ কমেছে, তবু এই নির্দিষ্ট রুটে বাংলাদেশিদের যাত্রা বেড়েছে প্রায় ২ শতাংশ। সংস্থার তথ্য অনুযায়ী, শুধু সেপ্টেম্বর মাসেই ৮ হাজারের বেশি বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন।

ফ্রনটেক্স জানায়, চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশকারীর মোট সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবেশ ঘটেছে ইতালিতে, যা ইউরোপের মোট অবৈধ প্রবেশকারীদের প্রায় ৪০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের ঘাটতি ও উন্নত জীবনের আকাঙ্ক্ষা বাংলাদেশি নাগরিকদের এ ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, যদিও ইউরোপমুখী অবৈধ প্রবেশ সামগ্রিকভাবে কমেছে, তবুও মানবিক সংকট এখনো গভীর। সংস্থাটির হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ১ হাজার ২৯৯ জনের মৃত্যু ঘটেছে, যা প্রমাণ করে মানুষ এখনো মৃত্যুর ঝুঁকি নিয়েই ইউরোপে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফ্রনটেক্সের তথ্য বলছে, অবৈধ পথে ইউরোপে প্রবেশে শীর্ষ তিন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, মিসর ও আফগানিস্তান। পশ্চিম আফ্রিকা, পশ্চিম বলকান ও পূর্ব ইউরোপের স্থলসীমান্ত দিয়ে প্রবেশ কমলেও পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে প্রবেশ বেড়েছে ২৮ শতাংশ, যেখানে অধিকাংশ যাত্রা শুরু হয়েছে আলজেরিয়া থেকে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ বাড়ায় মানবপাচারকারীরা নতুন রুট ও কৌশল অবলম্বন করছে, যা অভিবাসীদের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

সূত্র: ফ্রনটেক্স প্রতিবেদন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত