সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (৭ জুন ২০২৫) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত এই ঈদগাহে নামাজ আদায়ে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং কারি হিসেবে দায়িত্ব পালন করেন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।

সকাল থেকেই ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদগাহের প্রতিটি প্রবেশপথে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। মুসল্লিদের শরীরে তল্লাশির পর প্রবেশ করানো হয় ঈদগাহে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জামাতে প্রায় ৩৫ হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালিত হয়।

আবহাওয়া অনুকূলে থাকায় জামাত নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তবে আবহাওয়া খারাপ হলে এই জামাত বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতিও ছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহ মাঠে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। ঈদগাহের প্রতিটি প্রবেশপথ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ছিল স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশুদ্ধ পানি সরবরাহ ও অজুখানা ব্যবস্থাও।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত