সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

উত্তপ্ত মণিপুরে নতুন করে সহিংসতার শঙ্কা, অনির্দিষ্টকালের কারফিউ, ইন্টারনেট সেবা বন্ধ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আবারও উত্তেজনায় টালমাটাল হয়ে উঠেছে। সম্প্রতি মেইতেই সম্প্রদায়ের একটি সংগঠনের শীর্ষ নেতা ও পাঁচ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তারের পর থেকেই রাজ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টা থেকে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, বিষ্ণুপুর ও কাকচিং — এই পাঁচ জেলায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।

‘আরামবাই তেঙ্গোল (এটি)’ গোষ্ঠীর সদস্য কানন মেইতেইকে গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা ছড়ানোর পর রাজ্যটির ৫ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সেখানকার সরকার।

রাজ্য পুলিশ জানিয়েছে, অন্তত পাঁচ দিন এসব এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলা হচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি রোধ ও সহিংসতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেইতেইদের অন্যতম সংগঠন ‘আরামবাই তেঙ্গোল’-এর নেতাদের বিরুদ্ধে রাজ্যে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই মেইতেই সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে তারা কড়া প্রতিক্রিয়া জানায় এবং আন্দোলন জোরালো করতে শুরু করে।

এরই মধ্যে মেইতেই সম্প্রদায়ের সংগঠনগুলো কুকি গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘর্ষবিরতি চুক্তি (Suspension of Operation বা SoO) বাতিলের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, কুকি সশস্ত্র গোষ্ঠীগুলো এই চুক্তির সুযোগ নিয়ে লাগাতার অস্ত্র মজুত ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

মেইতেইদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, “মণিপুরের চলমান সহিংসতার নেপথ্যে কুকি গোষ্ঠীগুলো মূল ভূমিকা পালন করছে। সংঘর্ষবিরতির নামে তারা সন্ত্রাস ছড়াচ্ছে এবং সরকারের সহানুভূতিকে অপব্যবহার করছে।”

তবে এ বিষয়ে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। কিন্তু পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, তাতে রাজ্যজুড়ে আবারও বড় ধরনের সংঘর্ষ ও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত