সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ই’স’রাইলি কারাগারে হিং’স্র ইহুদি সেনাদের কর্তৃক গাঁ শিউরে উঠা ভ’য়া’বহ নি’র্যা’তনের কথা জানালেন গ্রেটা থুনবার্গ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, ইসরায়েলি কারাগারে তাকে নৃশংস নির্যাতনের শিকার হতে হয়েছে। চলতি মাসের শুরুর দিকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রচেষ্টায় যোগ দেওয়ায়, ইসরায়েলি সেনারা তাকে আটক করে পাঁচ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে-এমন তথ্য উঠে এসেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

থুনবার্গ বলেন, ইসরায়েলি সেনারা তাদের মারধর ও লাথি মারে, এমনকি গ্যাস দেওয়ার হুমকিও দেয়। খাঁচার ভেতরে আটকে রেখে বিদ্রুপ করে। ‘গ্লোবাল সুমুদ’ নামের মানবিক বহরটি গাজার ওপর দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানোর চেষ্টা করছিল।

সুইডিশ সংবাদপত্র আফটনব্লাডেটকে তিনি বলেন,

“এটা আমাদের বিষয় নয়-এটা ফিলিস্তিনের হাজারো মানুষের বিষয়, যাদের মধ্যে শত শত শিশু এখনো বিচার ছাড়াই কারাগারে। তাদের অনেকেই ভয়াবহ নির্যাতনের শিকার।”

থুনবার্গ আরও বলেন, মুখোশধারী ইসরায়েলি সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে নৌবহরে ওঠে এবং সবাইকে ঘিরে ফেলে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। এ সময় সেনারা খাদ্য ও ওষুধের প্যাকেট নষ্ট করে ফেলে।

তিনি বলেন, “ফ্লোর এতটাই গরম ছিল যে আমরা পানি চেয়ে চিৎকার করছিলাম, কিন্তু ইসরায়েলি সেনারা আমাদের সামনে দিয়ে হাঁটছিল, নিজেদের বোতল দেখিয়ে হাসছিল।”

পরে থুনবার্গসহ তাদের নৌকা ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

“আমাকে টেনে নিয়ে যাওয়া হয় লোহার বেড়াযুক্ত একটি ঘরে। আমার গায়ে ইসরায়েলি পতাকা ঠেকিয়ে লাথি মারা হয়। তারা আমার ব্যাঙের টুপি ছিনিয়ে মাটিতে ফেলে দেয় এবং পা দিয়ে মাড়ায়, এরপর সুইডিশ ভাষায় গালাগাল করতে থাকে,” বলেন গ্রেটা।

তিনি জানান, প্রহরীরা নিয়মিতভাবে বন্দিদের ভয় দেখাতে গ্যাসের হুমকি দিত। ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে বা হাঁটু গেড়ে রাখতে হতো। অতিরিক্ত গরমে ছোট গাদাগাদি সেলে রাখা হতো তাদের। অনেক সময় কারাবন্দিদের সামনেই ইনসুলিন, ক্যান্সার কিংবা হৃদরোগের ওষুধ ফেলে দেওয়া হতো।

থুনবার্গ বলেন, “তাদের মধ্যে একফোঁটাও সহানুভূতি বা মানবতা নেই সবকিছুই সহিংসতায় পূর্ণ।”

তিনি আরও জানান, একপর্যায়ে বন্দিদের বাদামি রঙের কলের পানি খেতে বাধ্য করা হয়, এতে অনেকে অসুস্থ হয়ে পড়ে। কারাগারের দেয়ালে তিনি গুলির দাগ, রক্তের দাগ ও আগের ফিলিস্তিনি বন্দিদের খোদাই করা বার্তা দেখেছেন।

শেষে গ্রেটা বলেন, “আমাদের সঙ্গে যা হয়েছে, তা ফিলিস্তিনিদের কষ্টের তুলনায় খুবই সামান্য। হাজার হাজার ফিলিস্তিনি প্রতিদিন এমন পরিস্থিতির মুখে পড়ছে। তাদের পাশে দাঁড়ানোই এখন মানবতার দাবি।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত