সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আমরা বর্বরতার সমাজ থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি: প্রধান উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আজকের দিনটি শুধু আমাদের দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি উদাহরণ হবে। আমরা বর্বরতার সমাজ থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। আমাদের ভবিষ্যত অত্যন্ত প্রতিশ্রুতিশীল, শুধু সমাজকে সঠিকভাবে গঠন করতে হবে।

ড. ইউনূস উল্লেখ করেন, জাতীয় ঐক্য তৈরি করা সহজ কাজ ছিল না। রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে বসিয়ে সমঝোতার পথ খুঁজে বের করতে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, দলের মধ্যে এত গভীর ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, যা দেশের জন্য নতুন প্রেরণার উৎস হবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে ঐক্যের সুর বজায় রেখে নির্বাচন উৎসবমুখর পরিবেশে করার চেষ্টা করা হবে। এছাড়া, গণঅভ্যুত্থানের নায়কদের স্মরণ করতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি চির কৃতজ্ঞ থাকবে।

ড. ইউনূস সমুদ্রবন্দর উন্নয়নের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গোপসাগরের সম্পদ সঠিকভাবে ব্যবহার করলে কক্সবাজার, মাতারবাড়ি ও মহেশখালীর বন্দরগুলোকে উন্নত করা সম্ভব। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সহজ হবে এবং নেপাল, ভুটান ও সেভেন-সিস্টার্স দেশের সঙ্গে ব্যবসা ও আত্মিক যোগাযোগও বৃদ্ধি পাবে।

জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা এবং জাতির সামনে নতুন উদ্দীপনা পুনঃস্থাপন হলো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত