সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পুলিশ পরিচয়ে ঢুকে হামলা-লুটপাট, তিনজন আহত: সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয় দিয়ে বাসায় ঢুকে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার সকালে চন্দ্রিমা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। আহতদের মধ্যে রয়েছেন তিনি নিজেও এবং তার দুই ছেলে সাইফুল হাসান (২০) ও সিফাত হাসান (১৮)।

মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন রেজাউল করিম সুজন, রাইসুল ইসলাম আসাদ, রাশেদা বেগম, সবুজ, বাবু ওরফে মুরগি বাবু, আরাফাত ইয়াসিন, শফিক, মোহন, সজিব বাবুর্চি, তরিকসহ মোট ২৫-৩০ জন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৮টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল জোরপূর্বক গেট এবং ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে। তারা বাসার এক মহিলা ও দুই যুবককে এলোপাতাড়ি মারধর করে। পরে তারা একটি রুমে ভুক্তভোগীদের আটকে রেখে ট্রাক ভরে ফ্রিজ, খাট, নগদ ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার এবং সিসিটিভি ডিভিআর নিয়ে চলে যায়।

মাকসুদা আক্তার মুক্তা বলেন, আমরা তখন ঘুমে ছিলাম। হঠাৎ পুলিশ পরিচয় দিয়ে তারা প্রবেশের চেষ্টা করে। দরজা ভেঙে আমাদের রুমে ঢুকে ছেলে ও আমাকে মারধর করে। পরে আমরা ৯৯৯-এ ফোন করি, পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, হামলায় জড়িতদের মধ্যে ১০-১২ জনকে চিনতে পেরেছেন। তাই ১১ জনকে নাম উল্লেখ করে এবং বাকি ১৫-২০ জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, মূলত জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে। মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে ইতোমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত