সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল-জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

সোমবার বিকেল ৩টায় সাতক্ষীরার তালা উপজেলা ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশ গঠনের যে ঢেউ সৃষ্টি হয়েছে, সেটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, “জামায়াত এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে থাকবে না গুম, খুন, লুটপাট ও দুর্নীতি।”

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, “কোনো উসকানিতে উত্তেজিত হওয়া যাবে না। তালা-কলারোয়ার মানুষ শান্ত থাকুন। একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে। তবে জামায়াত কোনো দখলদার দল নয়—জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না।”

তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে দেশে কেউ বেকার থাকবে না। দুর্নীতি, লুটপাট এবং অন্যায়ের স্থান থাকবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষও চাইবে জামায়াত ক্ষমতায় আসুক।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা–কলারোয়া আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি আজিজুর রহমান।

সমাবেশে এলাকার বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জামায়াত জনগণের ভোটে দেশের নেতৃত্বে আসতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত