সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মাধবপুরে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গণসংযোগ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ পদপ্রার্থী ও জেলা আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের গাড়িবহরে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে প্রার্থীর গাড়ির সামনের কাচ ভেঙে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বিকেলে উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে রাজাপুর চৌধুরী বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মাওলানা মুখলিছুর রহমান তার সহকর্মীদের সঙ্গে গাড়িবহর নিয়ে ফেরার পথে কাসিমনগর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত গাড়ির দিকে ইটপাটকেল ছোড়ে। এতে সামনের কাচ ভেঙে যায় এবং গাড়িতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মুখলিছুর রহমান বলেন,

আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গণসংযোগ শেষ করে ফিরছিলাম। হঠাৎই আমাদের গাড়িতে ইট নিক্ষেপ করা হয়। তখন গাড়ির ভেতরে কেউ ছিল না। কে বা কারা এমন কাজ করলো, তা আমরা জানি না। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।

ঘটনা সম্পর্কে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজিদুর রহমান বলেন,

আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

একইভাবে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান,

হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে এবং ভয়ভীতি ছড়াতে এ ধরনের হামলা চালানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত