সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আমরা ভোগ করতে নয়, বরং পরিবর্তনের জন্য এসেছিঃ ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী হাজী মোঃ ইব্রাহীম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী হাজী মোঃ ইব্রাহীম আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নির্বাচনী মাঠে নেমেই দেখালেন বড় চমক!

আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পরিবর্তনযাত্রা নামের স্লোগান নিয়ে ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী হিসেবে গণসংযোগ কর্মসূচি পালন করেন, এ সময় তিনি হাজার হাজার সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “
আমরা ভোগ করতে নয়, বরং পরিবর্তনের জন্য এসেছি।” তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়ে বলেন, চাঁদামুক্ত ব্যবসা-বাণিজ্য, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, মশামুক্ত পরিচ্ছন্ন নগর এবং তরুণ-নারীবান্ধব কর্মসংস্থানের মাধ্যমে একটি আধুনিক ও টেকসই ঢাকা-৫ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

হাজী মোঃ ইব্রাহীম বলেন,“আমার রাজনীতি আমাকে ইনসাফ, সমতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার শিক্ষা দিয়েছে। আমি জনগণের সুখ-দুঃখে প্রাচীর হয়ে পাশে থাকতে চাই। আমি আপনাদেরই একজন, আপনাদের সেবক ও প্রতিনিধি। তাই বলছি, আমরা জাগলেই সকাল হবে, আমরা সজাগ হলেই আঁধার কেটে যাবে, ইনশা-আল্লাহ।”

তিনি আরও বলেন,“ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডে দুইবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিকূল পরিবেশেও জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। দায়িত্বকালীন সময়ে আমি শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি, সরকারি বরাদ্দের এক পয়সাও অপচয় হতে দিইনি। অবৈধ অর্থ গ্রহণ করিনি। আমি বিশ্বাস করি, নৈতিকতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়।” ঢাকা-৫ আসনকে আমি একটি আধুনিক মডেল নগর হিসেবে গড়ে তুলব। থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, গ্যাস ও পানির উন্নত ব্যবস্থা, ড্রেনেজ সংস্কার এবং নারীদের স্বাবলম্বী করার প্রকল্প। তরুণদের জন্য দক্ষতা ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। স্বাধীনতার পর বহু জনপ্রতিনিধি এলেও আমাদের এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি-এবার আমাদের শপথ নিতে হবে, টেকসই পরিবর্তনের।”

আজকের এই বিশাল পরিবর্তনযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম, ডেমরা থানা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হক, যাত্রাবাড়ী থানা সভাপতি আল আমিন, এবং ইসলামী শ্রমিক আন্দোলন ডেমরা থানা সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

হাজী মোঃ ইব্রাহীমের এই বক্তব্যে ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতা বলছেন, “ইব্রাহীম সাহেব শুধু নেতা নন, তিনি আমাদের আশার প্রতীক।” আমরা আশা করব তিনি তার নীতি নৈতিকতা দিয়ে ঢাকা ৫ আসনের এমপি হিসেবে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশা-আল্লাহ্।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত