সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল রাজনীতির নামে জান্নাতের টিকিট বিক্রি করছে। অথচ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো জামায়াতে ইসলামীও নির্বাচন কমিশনের শর্ত মেনে নিবন্ধন নিয়েছে। তাহলে তাদের ভোট দিলে একজন ভোটার জান্নাতে যাবে, এমন দাবি অমূলক ও ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার শামিল।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত ওলামাদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটি কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। একজন মানুষের পরিণতি তার ইমান ও আমলের ওপর নির্ভর করে। পরকালে আল্লাহ তায়ালা নিজেই ঠিক করবেন কে জান্নাতে যাবে, কে নয়। কোনো রাজনৈতিক দলের পক্ষে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা নেই। তাই এসব ভ্রান্ত ধারণা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে দীর্ঘ ২৭ বছর ধরে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ এখন হঠাৎ মোনাফিকের মতো আচরণ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন স্বৈরাচারী সরকারের নেতাদের বিচারের কথা বলছেন, তখন জামায়াত নেতারা উল্টোপাল্টা মন্তব্য করছেন, যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনের পরিপন্থী।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শরাফত উল্লাহ। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু ও আনিছ আহমেদ হানিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত