সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিএনপি রাস্তায় নামলে সরকার টিকবে না, জুলাই সনদ নিয়ে গয়েশ্বরের হুঁশিয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকতে পারবে না।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই সনদের নামে জনগণের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, তা মানুষ এখন স্পষ্টভাবে বুঝে ফেলেছে। অথচ সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। বিএনপি যদি প্রতিবাদের পথে নামে, জনগণ সঙ্গে থাকবে এবং তখন সরকারকে ক্ষমতায় রাখা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং স্থিতিশীল পরিবেশ চায়। কিন্তু সরকারের অগণতান্ত্রিক আচরণ ও জনগণের কণ্ঠরোধের কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। বিএনপি এই সরকারের অধীনেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে, তবে সেটি হতে হবে জনগণের আস্থার ভিত্তিতে।

গয়েশ্বর দাবি করেন, জুলাই সনদে এমন অনেক পরিবর্তন ও ত্রুটি রয়েছে, যা জাতির সঙ্গে একধরনের প্রতারণা। জনগণ এখন তা বুঝে ফেলেছে, অথচ সরকার নীরব রয়েছে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফেরার পথে রয়েছে, তাই দলটিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় সহায়।

এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ, মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক আবুল কেনান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব খালেকুজ্জামান দিপু ও দপ্তর সম্পাদক এরফান আহমেদ সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত