সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বিবিসির ভুল স্বীকার, তবে ট্রাম্পের মানহানির অভিযোগ প্রত্যাখ্যান

Our Times News

বিবিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য একটি ডকুমেন্টারিতে ভুলভাবে দেখানোয় বিবিসি ক্ষমা চেয়েছে। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, মানহানির অভিযোগে ক্ষতিপূরণের দাবি গ্রহণযোগ্য নয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে ট্রাম্পকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়ে স্বীকার করেন যে প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ডকুমেন্টারিতে ট্রাম্পের ভাষণ সম্পাদনায় গুরুতর ভুল হয়েছে এবং এ ঘটনার জন্য তারা দুঃখিত।

বিবিসি জানায়, এই ভুলের ভিত্তিতে মানহানির মামলা যথার্থ হবে না এবং বিতর্কিত ডকুমেন্টারিটি পুনঃপ্রচার করার পরিকল্পনাও নেই। ডকুমেন্টারিটি একটি তৃতীয় পক্ষের প্রযোজনা সংস্থা তৈরি করেছিল, যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের দুটি আলাদা বক্তব্যের অংশ এমনভাবে দেখানো হয় যেন তিনি সহিংসতায় উসকানি দিচ্ছেন। শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান ছিল এমন একটি অংশ সম্পাদনার সময় বাদ পড়ে যায়।

এই ঘটনার পর ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে ক্ষমা, ডকুমেন্টারি প্রত্যাহার এবং ক্ষতিপূরণ দাবি করেন। তারা কমপক্ষে ১ বিলিয়ন ডলার না দিলে মামলা করার হুমকিও দেন।

এদিকে বিবিসির অভ্যন্তরে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি রিপোর্ট নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এর পরপরই বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। টার্নেস দায়িত্ব স্বীকার করে পদত্যাগের কথা জানান এবং টিম ডেভিও কিছু ভুল হওয়ার কথা মেনে নেন।

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য—কোথাও ট্রাম্পের মামলা এগোনো কঠিন হবে। কারণ তিনি শেষ পর্যন্ত ২০২৪ সালে নির্বাচনে জয়ী হয়েছেন, ফলে তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রমাণ করা কঠিন। তাছাড়া যুক্তরাজ্যে মামলা করার সময়সীমাও আগেই পার হয়ে গেছে, আর ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে প্রচারিত না হওয়ায় সেখানেও ক্ষতির প্রমাণ দেওয়া কঠিন হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত