সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

খুনি হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারার চেষ্টা করেছিলেন: এটিএম আজাহারুল ইসলাম

Our Times News

এটিএম আজাহারুল ইসলাম রংপুরে মতবিনিময় সভায় বক্তব্য দেন

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জনসমর্থন বাড়াতে গণসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাহী পরিষদ সদস্য ও এমপি প্রার্থী এটিএম আজাহারুল ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, “জনগণের ওপর অত্যাচার, নির্যাতন ও জুলুম চালিয়ে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তার উদাহরণ হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। খুনি হাসিনার নির্দেশে জুলাই বিপ্লবে আমার ছোট ছোট ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়েও মারার চেষ্টা করেছিলেন সেই খুনি হাসিনা। আল্লাহর রহমতে আমি আজ আপনাদের সামনে এই মঞ্চে দাঁড়াতে পেরেছি।”

তিনি আরও বলেন, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা বর্তমানে ভারতে বসে আবারও বাংলাদেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। দেশের স্বার্থে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।”

এটিএম আজাহারুল ইসলাম দলের নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, “দুর্নীতি-মুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের কল্যাণে কাজ করে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় এলে উন্নয়ন থেকে বঞ্চিত মানুষের অধিকার পুনরুদ্ধার করা হবে। জনগণের করের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং উন্নয়ন সমানভাবে হবে। কোনো শ্রেণি বা এলাকার প্রতি বৈষম্য থাকবে না।”

সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম, মোঃ নাজিমুদ্দিন, রংপুর সুরা সদস্য আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর এবং ইউনিয়ন ও উপজেলা জামায়াতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত