
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে আয়োজিত নারী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, যারা ‘বেহেশতের টিকিট’ বা ‘দাঁড়িপাল্লা’ নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, নারীরা তাদের কাছ থেকে নিরাপদ নন। তিনি নারী সমাজকে এসব বিভ্রান্তিকর প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বুধবার আয়োজিত এই নারী সমাবেশ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
খায়রুল কবির খোকন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য বহু ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, শিক্ষার্থীদের উপবৃত্তি, এসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ড আইন, যৌতুকবিরোধী কঠোর ব্যবস্থা, এগুলোই প্রমাণ করে বিএনপি সবসময় নারীদের কাঠামোগত উন্নয়নে কাজ করেছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকারে এলে নারীর অধিকার নিশ্চিত করা হবে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
“কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, তারা পরিবারের সম্পদ” বলেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন,
সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, ইকবাল হোসেন, জেলা মহিলাদলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।





























