সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

তারেক রহমান কখন ফিরবেন? জরুরি ব্রিফিংয়ে রিজভীর গুরুত্বপূর্ণ ঘোষণা

Our Times News

বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর সংবাদ সম্মেলন

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে। তার এই সংকটময় মুহূর্তে দেশ-বিদেশের নেতাকর্মীরা অপেক্ষা করছেন তারেক রহমানের দ্রুত দেশে ফেরার খবরে। কিন্তু তিনি কবে ফিরবেন, এ প্রশ্নে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

রোববার দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন।

রিজভী বলেন, “দলের সিদ্ধান্ত ও প্রেক্ষাপট বিবেচনায় যখন উপযুক্ত সময় মনে করবেন, তখনই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।” তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরা একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় এবং এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বহু জটিল প্রেক্ষাপটও জড়িত।

এদিকে তারেক রহমান শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছিলেন,
“মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হলেও, দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের বিষয় নয়।”

এই পোস্টের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা।

অন্যদিকে, রিজভী সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সাম্প্রতিক আপডেটও দেন। তিনি বলেন, “মেডিকেল বোর্ড এখনো বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। হাসপাতাল এলাকায় অপ্রয়োজনে ভিড় না করার অনুরোধ করছি।”

হাসপাতাল সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি ও লিভারের সমস্যা, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস, সব মিলিয়ে চিকিৎসা জটিল হয়ে উঠেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন এবং সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত