সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

নিউইয়র্ক পুলিশের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার বাংলাদেশি শামসুল হক

Our Times News

এনওয়াইপিডিতে পদোন্নতি পাওয়া বাংলাদেশি শামসুল হক

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ইতিহাস গড়ে প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার পদে উন্নীত হয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের জন্য বড় অনুপ্রেরণা।

সিলেটের গোলাপগঞ্জের বাঘার গ্রামে জন্ম নেওয়া শামসুল হক বর্তমানে স্ত্রী রুবিনা হক ও দুই ছেলেকে নিয়ে নিউইয়র্কের কুইন্সে থাকেন। তিনি বলেন, “আমি চাই আরও তরুণ বাংলাদেশি-আমেরিকানরা আইন প্রয়োগকারী সংস্থায় যোগ দিক এবং সমাজের জন্য কাজ করুক।”

২০২১ সালের ২৯ জানুয়ারির অফিসিয়াল অনুষ্ঠানে তিনি লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি পান।

দীর্ঘ পথচলার সাফল্য

শামসুল হক ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। শুরুতে রেস্তোরাঁয় বাস বয়, ডেলিভারিম্যান ও ম্যানেজারের কাজ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে কিছু বড় অর্জনের স্বপ্ন নিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যান।

১৯৯৭ সালে ডিপ্লোমা সম্পন্ন করে পরবর্তীতে লাগার্ডিয়া কলেজ থেকে এএস এবং বারুক কলেজ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০০৪ সালের জানুয়ারিতে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন, তখন খুব কম বাংলাদেশিই মার্কিন পুলিশের দলে ছিলেন।
২০১০ সালে সার্জেন্ট, ২০১৪ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পরে তিনি এনওয়াইপিডির অভ্যন্তরীণ তদন্ত ইউনিটে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশি কমিউনিটির জন্য আলাদা উদ্যোগ

শামসুল হক বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশি তরুণদের পুলিশ বাহিনীতে যোগ দিতে উৎসাহিত করে। তাঁর নেতৃত্বে অনেক বাংলাদেশি-আমেরিকান বর্তমানে এনওয়াইপিডিতে অফিসার ও ডিটেকটিভ হিসেবে কাজ করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত