সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

অত্যন্ত পুষ্টিকর ফল অ্যাভোকাডোর ভাম্পার ফলন হয়েছে চীনে!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: অনেক বড় জায়গাজুড়ে অ্যাভোকাডো ফলের বাগান। আর বাগান থেকে এখনই অ্যাভোকাডো ফল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুনান প্রদেশের ব্যাপক পরিসরে চাষ করা হচ্ছে এই অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু এ ফলটি। এখন যেহেতু এই ফল সংগ্রহের উপযুক্ত সময় তাইতো ভালো দাম পেতেই সঠিক উপায়ে ফল সংগ্রহ করছেন চীনা চাষীরা। টাটকা ফলের চাহিদা বেশি থাকায় চাষীরাও গুরুত্ব দিচ্ছে টাটকা ফল সংগ্রহ করে ভোক্তার কাছে পৌছে দেওয়াকে।

এই প্রদেশের পুয়ের সিটির মেংলিয়ান কাউন্টির ৭ হাজার ২০০ হেক্টরের বেশি জায়গাজুড়ে আবাদ করা হচ্ছে আভাকাডো। এটিই চীনের বৃহত্তম অ্যাভোকাডো চাষ অঞ্চল। চলতি বছর মেংলিয়ানে মোট অ্যাভোকাডো ফলন ১৭ হাজার ৩০০ টনে বা ৬০০ মিলিয়ন ইউওয়ানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

একটি পরিপক্ক অ্যাভোকাডো গাছ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোগ্রাম অ্যাভোকাডো উৎপাদন করা যায় বলে বলছেন স্থানীয় অ্যাভোকাডো বাগানের চাষীরা।

স্থানীয় বাগানের ব্যবস্থাপক চাও শিমিন বলেন, “আমরা এই অ্যাভোকাডো ৩২ থেকে ৩৫ ইউয়ান বিক্রি করি। গাছে আমাদের ফলের ড্রাই ম্যাটারের পরিমাণ প্রায় ৩০ শতাংশ, যা এর স্বাদ বাড়িয়ে দেয় এবং ফলকে আরও কোমল করে তোলে,”।

অ্যাভোকাডো বাছাই করার পরে, পরিষ্কারের জন্য কাছাকাছি প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পাঠানো হয়, যেখানে কর্মীরা আকারের উপর ভিত্তি করে গ্রেড করে। এরপর প্যাকেজিং করে চীনের বিভিন্ন শহরে বাজারজাত করে ।

মেংলিয়ানের এমন একটি কারখানায় প্রতিদিন প্রায় ৪০ টন অ্যাভোকাডো প্রক্রিয়াজাত করতে সক্ষম, তবুও জনপ্রিয় ফলের উচ্চ চাহিদা মেটাতে এটি যথেষ্ট নয়।

মেংলিয়ান কাউন্টির কর্মকর্তা লুও শুন বলেন, “প্রতি বছর, আশেপাশের অঞ্চলে ৩ হাজারেরও বেশি বাসিন্দাদের এখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পাশাপাশি এখানকার গ্রামবাসী যারা এই বাগানগুলোর ব্যবস্থাপনা এবং সুরক্ষায় অংশগ্রহণ করে তাদের বার্ষিক আয় ১লাখ ৫০হাজার ইউওয়ান পর্যন্ত পৌঁছাতে পারে”।

ইউনানের পাওশান শহরে, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাভোকাডো ভোক্তাদের মধ্যে খুব জনপ্রিয়। চীনা ভোক্তাদের কাছে বিদেশী ফল হিসেবে পরিচিতি এই ফলটি এখন সাধারণ পরিবারের খাবার টেবিলে আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা বলেন, “এই ধরনের অ্যাভোকাডো স্থানীয়ভাবে ইয়ুনানে জন্মায়। এটি অত্যন্ত পুষ্টিকর। আমি যখনই সুপারমার্কেটে আসি, তখনই আমি আমার পরিবারের সদস্যদের জন্য এই ফল কিনি”।

টাটকা এই ফল নানাভাবে খেয়ে থাকেন চীনারা। বর্তমানে মিল্কসেক ও রান্নায় বেশি ব্যবহার করা হয় এই ফল।

সূত্রঃ চীনা গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত