সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। মিশরের মাধ্যমে ইসরায়েল একটি নতুন প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

সোমবার (১৪ এপ্রিল) আল জাজিরার বরাতে জানা যায়, মিশর হামাসের কাছে যে প্রস্তাবটি পৌঁছে দেয়, সেখানে শর্ত ছিল হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবে হামাস এই শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা জানান, “মিশরের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে, তাতে হামাসের অস্ত্র জমা দেওয়ার বিষয়টি ছিল। আমরা এটা শুনে অবাক হয়েছি। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, অস্ত্র আমাদের প্রতিরোধের প্রতীক— এটি আলোচনার বিষয় নয়।

হামাসের পক্ষ থেকে আরও বলা হয়, যুদ্ধবিরতির পূর্বশর্ত হতে হবে— গাজায় আগ্রাসন বন্ধ, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনিদের স্বাধীনভাবে বসবাসের নিশ্চয়তা।

এদিকে, ইসরায়েল জানিয়ে দিয়েছে, হামাসকে পরাজিত করা ছাড়া তারা যুদ্ধ শেষ করবে না। তাদের শর্তেও রয়েছে— হামাসকে অবশ্যই অস্ত্র ছেড়ে দিতে হবে।

উল্লেখ্য, ১৫ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলছে। আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। মার্চের মাঝামাঝি থেকে আবারও শুরু হয় বিমান হামলা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৭৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৪ হাজার ১১৫ জন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত