সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

গাজার আকাশে আজ শুধুই ধোয়া, বাতাসে রক্তের গন্ধ, চারদিকে বিকট শব্দ আর ধ্বংসস্তূপ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজার আকাশে আজ আর সকাল নামে না, নামে এক একটি বিভীষিকার নতুন অধ্যায়। চোখ খুললেই দেখা যায় ধোঁয়ার পর্দা, চারপাশে ধ্বংসস্তূপ, বাতাসে ছড়িয়ে থাকা বারুদের ঝাঁজ আর রক্তের লাল ছোঁয়া। যে শহরে এক সময় হাসির শব্দ গমগম করত, সেখানে এখন শুধু কান্না, আর্তনাদ আর বাঁচার আকুতি।

শিশুরা এখন আর খেলা শেখে না, শেখে কীভাবে বাঁচতে হয় ধ্বংসের মাঝে। যাদের হাতে থাকার কথা ছিল বই আর খেলনা, তারা এখন ধরে রাখে ভাইয়ের রক্তাক্ত জামা, বাবার নিথর দেহ। মা শুধু তাকিয়ে থাকেন শূন্য চোখে, কারন তার কোলে আর কখনো জাগবে না তার সন্তানের হাসি।

বিস্ফোরণের শব্দ এখন এতটাই পরিচিত যে শিশুরা আর চমকে ওঠে না—তারা চুপ থাকে, কারণ ভয়ই এখন তাদের স্বাভাবিক আবেগ হয়ে গেছে। হাসপাতালের শয্যায় ব্যথায় কাতর শিশু ফিসফিস করে বলে, “আমি কি বেঁচে যাবো, আম্মু?”

এমন এক গাজা আজ, যেখানে জীবনের সংজ্ঞা পাল্টে গেছে। যেখানে ঘুম মানে আতঙ্ক, খাওয়া মানে ভাগ্য, আর বেঁচে থাকা এক অলৌকিক ঘটনা।

তবু বিশ্ব চুপ। সভ্যতা গর্জে ওঠে না। সভা বসে, আলোচনার খাতা খোলে, কিন্তু গাজার শিশুরা প্রতিদিন হারিয়ে যায় আরেকটা নামহীন কবরস্থানে। তাদের কান্না এখন মিডিয়ার হেডলাইন পর্যন্তই সীমাবদ্ধ। কোন মুসলিম বিশ্ব নেতার হৃদয় স্পর্শ করে না।

তবুও গাজার মানুষ ভাঙে পড়েনি। কারণ তাদের শক্তি কোনো রাষ্ট্র নয়, কোনো সংস্থা নয়—তাদের একমাত্র শক্তি মহান আল্লাহ তাআলা।

এই শিশুরা এখন আর জাতিসংঘ বা উন্নত বিশ্বের দিকে চেয়ে নেই। তারা তাকিয়ে আছে আকাশের দিকে। চোখে জল, বুকে বিশ্বাস—আল্লাহ ছাড়া তাদের আর কোন সাহায্যকারী নেই।

তারা বিশ্বাস করে, একদিন আসবেই সেই সকাল।
যেদিন গাজার আকাশে থাকবে না ধোঁয়ার চাদর,
যেদিন সূর্য উঠবে রক্তের রং নয়, আলো নিয়ে।
যেদিন বোমার শব্দ নয়, বাজবে আজানের ধ্বনি আর পাখির গান।
যেদিন ধ্বংসস্তূপের মাঝে ফুটে উঠবে নতুন জীবনের কুঁড়ি।
শিশুরা আবার দৌড়াবে, হাসবে, আঁকবে শান্তির ছবি।
আর সেই দিন… খুব দূরে নয়।

হে আল্লাহ, গাজার শিশুদের জন্য সেই সকাল এনে দাও।
اللهم انصر أهل غزة، واحفظ أطفالهم، وكن لهم ولياً ونصيراً
(হে আল্লাহ, গাজার মানুষদের তুমি সাহায্য করো, তাদের সন্তানদের হেফাজত করো, তাদের সহায় ও অভিভাবক হয়ে ওঠো।)

একদিন নিশ্চয়ই সূর্য উঠবে গাজার আকাশে—নতুন আশার, নতুন জীবনের।
আর সেদিন… গাজার কান্না রূপ নেবে বিজয়ের হাসিতে। ইনশাআল্লাহ!

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত