সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিজেপি এমপির উসকানি: বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধের দাবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের মধ্যেই এবার বাংলাদেশের প্রতি তীর ছুড়লেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। তিনি বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধের দাবি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়, পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর নিশিকান্ত দুবে মন্তব্য করেন, “১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তি ছিল একটি ঐতিহাসিক ভুল। এখন সময় এসেছে সন্ত্রাসের মদদদাতাদের সঙ্গে পানি ভাগাভাগি বন্ধ করার।”

তিনি প্রশ্ন তোলেন, “আর কতদিন সাপকে পানি দেব? এখন সময় এসেছে তাদের গুঁড়িয়ে দেওয়ার।”

দুবে সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপরও জোর দেন। তাঁর মতে, সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত আরও সুরক্ষিত করা উচিত। তিনি বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের সঙ্গে পানিবণ্টন চুক্তির বিরোধিতা করেছেন।

নিশিকান্ত দুবে আরও দাবি করেন, যদি বাংলাদেশ সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করে, তবে তাদের জন্য পানির প্রবাহও বন্ধ করা উচিত।

এদিকে, পেহেলগাম হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়েছেন, হামলার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের এমন শাস্তি দেওয়া হবে, যা কল্পনারও বাইরে। ভারত ইতোমধ্যে সিন্ধু চুক্তি স্থগিতের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাল্টা পদক্ষেপে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং আকাশপথে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত