সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ট্রাম্পের চড়া শুল্ক নীতিতে ক্ষুব্ধ ব্রিকস, বহুপক্ষীয় বাণিজ্য রক্ষায় রিওতে বৈঠক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অর্থনীতির টালমাটাল সময়ে ব্রিকস জোটের শীর্ষ কূটনীতিকরা রিও ডি জেনেইরোতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) শুরু হওয়া এই বৈঠকের প্রধান লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য নীতির বিরুদ্ধে সম্মিলিত অবস্থান তৈরি করা।

সম্প্রতি ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। এই পটভূমিতে রিওর দুই দিনব্যাপী বৈঠকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একইসঙ্গে এটি আসন্ন জুলাইয়ের ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতিরও অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রাজিলের ব্রিকস প্রতিনিধি মাউরিসিও লিরিও জানিয়েছেন, সদস্য দেশগুলো একটি যৌথ ঘোষণাপত্র প্রণয়নের জন্য আলোচনা করছে, যার লক্ষ্য বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা।

২০০৯ সালে গঠিত ব্রিকস জোটটি সময়ের সাথে আরও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ইরান, মিসর ও সংযুক্ত আরব আমিরাতকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিস্তৃত জোট বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক এবং বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৯ শতাংশ নিয়ন্ত্রণ করে।

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর ট্রাম্প বিভিন্ন দেশের আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বিশেষ করে চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয়, তাহলে তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত